Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর পুলিসে রদবদল

বারাকপুর পুলিসে রদবদল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের মোহনপুর থানার ওসি হলেন দাবির হোসেন মণ্ডল। তিনি বারাকপুরে সাইবার ক্রাইম থানায় কর্মরত ছিলেন। এছাড়া মোহনপুর থানার বর্তমান আইসি বিভাস রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে জেটিয়া থানার নতুন আইসি হলেন উত্তম সরকার। বর্তমানে তিনি নৈহাটি থানায় কর্মরত। জেটিয়া থানার আইসি প্রদীপ সরকারকে কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানায় বদলি করা হয়েছে। বারাকপুরের এস ও জি’র ওসি করা হয়েছে সুমন নন্দীকে। তিনি নাগেরবাজার থানায় ছিলেন। 
Advertisement
এদিকে, বুধবার সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে বারাকপুর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে বারাকপুর স্টেশন চত্বরে সচেতনতা শিবির করা হয়। যেখানে পুলিস অফিসাররা বিভিন্ন বিষয়ে পথ চলতি মানুষকে তথ্য প্রদান করেন। স্টেশনের সামনেই চেয়ার টেবিল পেতে এই সচেতনতা শিবির করা হয় এদিন। পুলিসের বক্তব্য শুনতে ভিড় হয় ভালোই। বিভিন্ন স্কুল, কলেজে, কমিউনিটি সেন্টারে এ ধরনের সচেতনতা শিবির বারাকপুর পুলিস কমিশনারের পক্ষ থেকে করা হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ