Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে ‘সঞ্জীবনী’ সেলের উদ্বোধন

বারাকপুরে ‘সঞ্জীবনী’ সেলের উদ্বোধন
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মানুষ অবসাদে পড়ে নানা অঘটন ঘটায়। তাই মানুষকে অবসাদ থেকে মুক্ত করতে বারাকপুর পুলিস কমিশনারেট তৈরি করেছে সঞ্জীবনী নামে নতুন একটি সেল। এর উদ্বোধন করলেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া। তিনি জানিয়েছেন, অবসাদ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। অবসাদ থেকে কেউ নিজের বা অন্যের ক্ষতিও করতে পারেন। কখনও অবসাদ বাড়িয়ে দেয় অপরাধের প্রবণতা। সেই অবসাদ নিরসনের অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করল এই কাউন্সেলিং সেন্টার।
Advertisement
কন্ট্রোল রুমে ফোন করে অবসাদগ্রস্ত যে কোনও মানুষ কাউন্সেলিং-এর সুযোগ নিতে পারেন। এজন্য টেলিফোন নম্বরটি হল, ৯৮৭৪৪৪৭৯২৯। পুলিস কমিশনার বলেন, এই কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে একজন মানুষকে যদি অবসাদমুক্ত করে তুলতে পারি, তাঁকে বাঁচার আশা জোগাতে পারি, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব।
সম্পর্কিত সংবাদ