নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তায় কোনও হকার থাকবে না, করা হবে ভেন্ডিং জোন। ক্যান্টনমেন্ট বোর্ডের ২৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার এই এলাকায় হকার সমস্যার সমাধানে টাউন ভেন্ডিং জোন করার কথা ঘোষণা করলেন বোর্ডের সিইও জ্যোতি কাপুর। যার মূল উদ্দেশ্য, যত্রতত্র আর হকার নয়, তাঁদের জন্য নির্দিষ্ট জায়গায় হকার জোন করা হবে। এর ফলে সাধারণ মানুষের হাঁটাচলা করতে আর সমস্যা হবে না। এর জন্য হকারদের সঙ্গে বৈঠক করলেন সিইও।
Advertisement
এই ক্যান্টনমেন্ট এলাকায় হকার সমস্যা প্রবল। বিশেষ করে বারাকপুর পুরনো কোর্ট সংলগ্ন এলাকা, সদর বাজার, আর্দালি বাজার, মণিরামপুর কার্যত হকারদের দখলে চলে গিয়েছে। যে যেখানে পেরেছেন, ঠেলা গাড়ি নিয়ে বসে পড়েছেন। আবার কেউ বসে পড়েছেন চেয়ার টেবিল নিয়ে। যা রীতিমতো অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে হকার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড।
সিইও জ্যোতি কাপুর জানিয়েছেন, যাঁরা দীর্ঘ বছর ধরে রাস্তায় বসে হকারি করছেন, সেইসব হকারদের চিহ্নিত করে ফাঁকা জায়গায় তাঁদের বসার বন্দোবস্ত করা হবে। স্টল তৈরির ক্ষেত্রে হকাররা ব্যাঙ্ক থেকে ঋণের সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে ১০০টি দোকান দিয়ে শুরু হবে। পরিকল্পনা সফল করতে বুধবার ক্যান্টনমেন্ট অফিসে পথ ব্যবসায়ী সংগঠন, পুলিস প্রশাসন, ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সিইও। তিনি বলেন, দেশের অন্য কয়েকটি ক্যান্টনমেন্ট এলাকায় এই প্রকল্প চালু হয়ে গিয়েছে। যার মাধ্যমে হকার তো বটেই, সাধারণ মানুষও উপকৃত হবেন।
এদিন ক্যান্টনমেন্ট বোর্ডের ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হেরিটেজ গ্রোভ ও স্মারকের উদ্বোধন করা হয়। যেখানে বিভিন্ন প্রজাতির গোলাপ দিয়ে বাগান তৈরি হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের ইস্টার্ন কমান্ডান্টের প্রিন্সিপাল ডিরেক্টর শৈলেন্দ্রনাথ গুপ্ত, ব্রিগেডিয়ার আশিস হুদা, জ্যোতি কাপুর প্রমুখ। গোটা ক্যান্টনমেন্ট এলাকা সাজিয়ে তোলার জন্য নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে জ্যোতি কাপুর জানিয়েছেন।