Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে জনবহুল এলাকা থেকে মহিলার হার ছিনতাই

বারাকপুরে জনবহুল এলাকা থেকে মহিলার হার ছিনতাই
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার বিকেলে বারাকপুরের জনবহুল এলাকা শ্যামাশ্রীপল্লিতে এক মহিলার সোনার হার ছিনতাই হয়ে গেল। ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাইকে করে দুই যুবক এসে তাঁর গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বারাসত রোড থেকে বাইকটি এসেছিল। বাইকের দু’জন আরোহী হেলমেট পরেছিলেন। তাঁরা মহিলার ওড়না এবং গলার হার টান মেরে নিয়ে নেন। কিছু দূরে ওড়নাটি ফেলেও দেন। মহিলার গলায় এতে আঘাত লাগে। তিনি চিৎকার শুরু করলেও বাইকটি দ্রুতগতিতে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার কেকা মুখোপাধ্যায়। টিটাগড় থানার পুলিসকে খবর দেওয়া হয়। বিকেল বেলা জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়। কাউন্সিলার কেকা মুখোপাধ্যায় বলেন, আমি তো ভাবতেই পারছি না যে, পাড়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে! বারাসত রোড থেকে বাইকটি এসে এই কান্ড ঘটিয়ে স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দিকে চলে গিয়েছে। সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। আশা করছি ধরা 
Advertisement
পড়ে যাবে।
সম্পর্কিত সংবাদ