Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

বারাকপুরে বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: আজ, মঙ্গলবার বারাকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন বিকেল বেলা আগুন লাগল স্টেশন সংলগ্ন লালকুঠির সামনে সিনেমা হলের পাশে একটি বিরিয়ানির চেইনের দোকানে। ওই দোকানটি ছাড়াও আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি  জনপ্রিয় পোশাকের মলেও। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার ফলে পোশাকের মলটিতে বহু জামা-কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। যদিও এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দমকল সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট ৮টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে বিরিয়ানির দোকানের একাংশ ও পোশাকের মলটির বেশ কিছু অংশ এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ