Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে আপত্তি ইংলিশবাজারের কোতোয়ালিতে

মালদহের ইংলিশবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ওই পঞ্চায়েতের ধানতলা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা ওই প্রকল্প থেকে পরিবেশ দূষণের আশঙ্কা প্রকাশ করে এলাকায় বিক্ষোভ দেখান।

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে আপত্তি ইংলিশবাজারের কোতোয়ালিতে
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: মালদহের ইংলিশবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ওই পঞ্চায়েতের ধানতলা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা ওই প্রকল্প থেকে পরিবেশ দূষণের আশঙ্কা প্রকাশ করে এলাকায় বিক্ষোভ দেখান। স্মারকলিপি জমা দেওয়া হয় বিডিও ও স্থানীয় পঞ্চায়েত দপ্তরেও। তবে ওই প্রকল্প জনস্বার্থেই করা হচ্ছে বলে স্পষ্ট জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রকল্পের মাধ্যমে পরিবেশ দূষণ বা অন্য কোনও নেতিবাচক প্রভাবের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন স্থানীয় বাসিন্দারা বলেন, ওই বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প জনবহুল স্থানে করা হচ্ছে। কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য খাবারের দোকান রয়েছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি আমরা অসুখ বিসুখ ছড়ানোর আশঙ্কা করছি। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শেখ আনসার আহমেদ বলেন, মালদহে মোট তিনটি ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে। ইংলিশবাজার, কালিয়াচক ও হরিশ্চন্দ্রপুরে। এর মধ্যে বাকি দু’টির কাজ নির্বিঘ্নে চলছে। ইংলিশবাজারে এই কাজ নিয়ে কেউ কেউ আপত্তি করছেন। তাঁদেরকে আসলে ভুল বোঝানো হচ্ছে কোনও কোনও মহল থেকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ