Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও ১

বারুইপুর নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও ১
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: নেশামুক্তি কেন্দ্রে ভর্তি এক নাবালককে মারধরের ঘটনায় বারুইপুর থানার পুলিস আরও একজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, বারুইপুরের পুরাতন বাজার সংলগ্ন ওই কেন্দ্র থেকে ধৃতের নাম কার্তিক বৈদ্য। মঙ্গলবার রাতেই ওই কেন্দ্রের পরিচালক পার্থ চক্রবর্তীকে পুলিস গ্রেপ্তার করেছিল।
Advertisement
প্রসঙ্গত, ওই নেশামুক্তি কেন্দ্রে এক নাবালককে নগ্ন করে জানালায় গামছা দিয়ে উল্টো করে বেঁধে ঝুলিয়ে বেধড়ক মারধরের ভিডিও বারুইপুর থানার পুলিসের হাতে এসেছিল। তারপরেই পুলিস মঙ্গলবার রাতে গিয়ে নাবালককে উদ্ধার করে। একই সঙ্গে ওই কেন্দ্রের পরিচালককেও পুলিস ধরে। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, দ্রুত বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রগুলি পুলিস পরিদর্শন করে সব খতিয়ে দেখবে। কেন্দ্রের মালিকদের ডেকেও সতর্ক করা হবে।   
সম্পর্কিত সংবাদ