Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় জয়নগরের মোয়ার হাঁড়ি

বারুইপুরে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় জয়নগরের মোয়ার হাঁড়ি
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: খাদ্য রসিকরা বলেন, স্বাদে-গুণে সবার সেরা জয়নগরের মোয়া। জিআই ট্যাগ প্রাপ্তির পর তার কদর আরও বেড়েছে। এবার সেই বিখ্যাত মোয়ার হাঁড়ি দেখা গেল প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে। রবিবার বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাসমাঠে দেখা গেল এই ছবি। অতিথিরা উপভোগ করলেন মোয়া-ট্যাবলোর শোভাযাত্রা। 
Advertisement
গাড়িতে কয়েকটি হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছিল। তাতে লেখা জয়নগরের মোয়া। সঙ্গে সরকারি প্রকল্পের প্রচার তুলে ধরা হয়েছিল। গাড়িতে মোয়ার হাঁড়ি! তা ক্যামেরাবন্দি করতে ভিড় হয়ে যায় মাঠে। অনেকের অবশ্য বক্তব্য, ট্যাবলো থেকে যদি দু-একটি মোয়া খেতে দেওয়ার জন্য বিতরণের আয়োজন থাকত আরও ভালো হতো। জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন জয়নগরের মোয়া সমৃদ্ধ ট্যাবলো বের করার পরিকল্পনা নিয়েছিল। এই উদ্যোগ প্রথম হল, বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের। বিডিও প্রণীত পাপ্পুলা বলেন, ‘মোয়াকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার জন্যই এমন ট্যাবলো। মোয়া গোটা বিশ্বে সমাদৃত। আগামী দিনেও মোয়া নিয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।’ নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ