Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা

বারুইপুরে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারুইপুরের উড়ালপুল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। মৃতের নাম রমজান মণ্ডল (৫৪)। অভিযোগ, সঠিক চিকিৎসা না করে রোগীকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল। রবিবার সন্ধ্যায় রোগীর মৃত্যু হয়। রাতে রোগীর পরিবারের উত্তেজিত লোকজন নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, নার্সিংহোমের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও মৃতের পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সোনারপুরের চৌহাটির বাসিন্দা রমজানবাবু।
Advertisement
সম্পর্কিত সংবাদ