Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর মহকুমা হাসপাতাল: অ্যাম্বুলেন্স থাকলেও রাতে চালকই নেই, রোগী নিয়ে জেরবার আত্মীয়রা

বারুইপুর মহকুমা হাসপাতাল: অ্যাম্বুলেন্স থাকলেও রাতে চালকই নেই, রোগী নিয়ে জেরবার আত্মীয়রা
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে রাতে বেসরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালকদের খুঁজে পাওয়া যায় না। ফলে জরুরি ভিত্তিতে অন্য হাসপাতালে রোগী নিয়ে যেতে গিয়ে কালঘাম ছুটছে রোগীর আত্মীয়দের। এই নিয়ে হাসপাতালের সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন রোগীর পরিজনরা। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, আমরা এই ব্যাপারে অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে কথা বলেছি। রোগীদের যাতে হয়রানি না হয়, তা দেখতে বলা হয়েছে তাঁদের।
Advertisement
বারুইপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর সহ সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট, জয়নগর, কুলতলি এলাকার বাসিন্দারা। রোজই রোগীদের ভিড়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। হাসপাতালের একেবারে পিছনে বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার  জায়গা। সেখানে ১৫টির মতো অ্যাম্বুলেন্স থাকার কথা ঠিক করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রোগীর পরিজনদের অভিযোগ, রাত ১০টা পেরিয়ে গেলে নামে মাত্র অ্যাম্বুলেন্স থাকে ওই জায়গায়। আবার কোনও অ্যাম্বুলেন্স থাকলেও চালকের সন্ধান পাওয়া যায় না। ফলে চিকিৎসক কোনও রোগীকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা লিখে দিলেও পাওয়া যায় না অ্যাম্বুলেন্স। জয়নগর থেকে আসা এক রোগীর আত্মীয় সমর ঘোষ বলেন, অ্যাম্বুলেন্স পার্কিং করা থাকলেও রাতে চালকদের খুঁজে পাওয়া যায় না। অবস্থা বেগতিক হয় তখন। অনেক দূর থেকে ট্যাক্সি ভাড়া করে এনে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স তো পাওয়াই যায় না রাতে। সুপারের কাছেও এই ব্যাপারে জানানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ