Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে কংগ্রেসের বৈঠকে গরহাজির স্বয়ং জেলা সভাপতি

বারুইপুরে কংগ্রেসের বৈঠকে গরহাজির স্বয়ং জেলা সভাপতি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: কংগ্রেসের গোষ্ঠীদন্ধ প্রকাশ্যে এল বারুইপুরে। নতুন গঠিত দক্ষিণ ২৪ পরগনা জেলা (২) কংগ্রেস কর্মী সমন্বয় কমিটির ডাকে বৃহস্পতিবার বারুইপুরে জেলা কংগ্রেস অফিসে এক সাংগঠনিক সভা হয়। কিন্তু সেই সভায় ছিলেন না জেলা কংগ্রেসের সভাপতি জয়ন্ত দাস। ছিলেন না তাঁর অনুগামীরাও। এই নিয়ে জেলা সভাপতি কোনও মন্তব্যও করেননি। এদিনের সভায় ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা, প্রাক্তন বিধায়ক আম্বা প্রসাদ। কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসা নিয়ে শুভঙ্কর সরকার বলেন, আমি জেলার দলীয় পদাধিকারী সদস্যদের সঙ্গে যেমন কথা বলি, তেমনই পুরনো কর্মীদের সঙ্গেও কথা বলি। কোনও দ্বন্দ্ব নেই। এদিনের বৈঠক থেকে জেলা সমন্বয় কমিটির চেয়ারম্যান করা হয় জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেলকে। সভায় আম্বেদকর বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ