Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর হাই স্কুলে প্রাক্তনী পুনর্মিলন

বারুইপুর হাই স্কুলে প্রাক্তনী পুনর্মিলন
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন স্কুল প্রাঙ্গণে অনেক প্রাক্তন ছাত্র সমবেত হন। ১৬৭ বছরের প্রাচীন এই স্কুলে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন হয়েছে। দু’দিনের প্রদর্শনী শুরু হয় শনিবার। সহকারী প্রধান শিক্ষক দেবার্ঘ্য রায় বলেন, ১৬টি ঘরে প্রদর্শনী হয়। বিজ্ঞান থেকে ইতিহাস, ভূগোল, সাংবাদিকতা– সব বিষয়েই ছাত্ররা তাঁদের কুশলতা দেখায়। রবিবার প্রাক্তন ছাত্রদের তরফে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বর্তমান ছাত্রদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি বিবেকানন্দের জন্মদিনও পালিত হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ