Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বর্ধমানে উদ্ধার ডোমজুড়ের ব্যক্তি

ডোমজুড়ের এক ব্যক্তিকে বর্ধমানের বিসি রোডে একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে। ওই ব্যক্তির পরিবারের তরফে বিষয়টি বর্ধমান থানায় জানানো হয়। পুলিসের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করেন।

বর্ধমানে উদ্ধার ডোমজুড়ের ব্যক্তি
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ডোমজুড়ের এক ব্যক্তিকে বর্ধমানের বিসি রোডে একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে। ওই ব্যক্তির পরিবারের তরফে বিষয়টি বর্ধমান থানায় জানানো হয়। পুলিসের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের ওই ব্যক্তি বর্ধমানের এক বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন। বারবার চাওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি বলে অভিযোগ। তারপরই তাঁকে ঘরে আটকে রাখা হয়। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অপহরণের কোনও মামলাও রুজু করা হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ