Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান শহরে স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী

বর্ধমান শহরে স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: স্ত্রীকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার রাতে ঘরে সিলিং ফ্যানে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম শেখ আফতাব(২৪)। বর্ধমান শহরের এনডি কায়েম লেন এলাকায় তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন স্ত্রী বাপেরবাড়িতে ছিলেন। রাতে মোবাইলে স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপর ভিডিও কল করে আফতাব গলায় ফাঁস লাগিয়ে নেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিস।
Advertisement
অন্য একটি ঘটনায় বর্ধমান শহরের ভাতছালার নবদ্বয়পল্লিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘরে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম শ্যামল চক্রবর্তী(৩৪)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অপর একটি ঘটনায় মন্তেশ্বর থানার কুসুমগ্রামে বাপেরবাড়িতে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম নাজিমা খাতুন(২৭)। মেমারি থানার কাশিয়াড়ায় তাঁর শ্বশুরবাড়ি। তাঁর দু’টি মেয়ে আছে। মঙ্গলবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ