সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার মেটেল ডিভিসি এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় লরির এক খালাসির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন লরির চালক। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম রনি মোল্লা(২৩)। উত্তর ২৪ পরগনায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বালি বোঝাই লরিটি উত্তর ২৪ পরগনা যাচ্ছিল। জাতীয় সড়র ধরে যাওয়ার সময় মেটেল ডিভিসির কাছে সামনে থাকা একটি ট্রাকের পিছনে তাঁদের লরিটি ধাক্কা মারে। ঘটনায় চালক ও খালাসি জখম হন। পুলিস উদ্ধার করে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
Advertisement
গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত্যু: হুগলির গুড়াপ থানা এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বিকাশ সাঁতরা(৪২)। গুড়াপ থানারই ভাস্তারায় তাঁর বাড়ি। তিনি জাতীয় সড়কে ঠিকাদারী কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মেমারি থানার বিটরা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শুভাশিস রায়(৩১)। বুধবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
জামালপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী: জামালপুর থানার আড়াশুল গ্রামে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রবিন ঘোষ(৪২)। বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।