নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার বর্ধমানের উৎসব ময়দানে শুরু হল মাঘ উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠনে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ২৬জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। প্রতিদিনই কলকাতার নামী শিল্পীরা অনুষ্ঠান করবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পুরসভার চেয়ারম্যান বলেন, এবছর থেকে অনুষ্ঠান বর্ধমান শহরের উৎসব ময়দান হচ্ছে। প্রতিদিনই ভিড় উপচে পড়বে ধরে নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, মেলার মাধ্যমে কর্মসংস্থান বাড়ছে। একটা মেলার সঙ্গে সঙ্গে অনেকেই যুক্ত থাকেন।



