Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষের অফিসের সামনে ধর্না

বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষের অফিসের সামনে ধর্না
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার থেকে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিসের সামনে প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, অধ্যক্ষ তাঁদের দাবি না শোনা পর্যন্ত ধর্না চলবে। রাতেও ধর্না চলে। আন্দোনকারী বিক্রম বিশ্বাস বলেন, আমাদের দিয়ে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছ। অনেক সময় জোর করে কাজ করানো হচ্ছে। অথচ আমাদের নিয়ে কর্তৃপক্ষর ভাবনা চিন্তা নেই। কয়েক দিন আগে দাবি জানাতে গেলে ডিন আমাদের বহিরাগত বলেন। আমরা কলেজরই পড়ুয়ারা। কেন বহিরাগত বলা হবে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কারও সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি। যাঁরা দাবি নিয়ে এসেছিলেন, তাঁদের কথা শোনা হয়েছে। প্রসঙ্গত, কয়েক দিন ধরেই বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররা দু’টি দলে ভাগ হয়ে আন্দোলন করছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ