Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ক্রিকেট লিগে জয়ী বিপিসিসি

বর্ধমানে ক্রিকেট লিগে জয়ী বিপিসিসি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন সদর মহকুমা ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় সহজ জয় পেয়েছে বিপিসিসি। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ১২০ রানে লক্ষ্মীপুর রাণাপ্রতাপ ক্লাবকে হারিয়ে দেয়। কুয়াশার কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। ওভারের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩২ করা হয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় লক্ষ্মীপুর রাণাপ্রতাপ ক্লাব। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২২৯ রান তোলে বিপিসিসি। দলের হয়ে অর্ণব ঘোষ ৪টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৮ রান করেন। সন্দীপ দাস ৪৬ বলে একটি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। পল্লব হাট ৪৯ বলে ৩টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। রাণাপ্রতাপ ক্লাবের হয়ে চন্দন মহারাজ ও বিকাশ সিং উভয়ে ৪০ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে ২২.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় রাণাপ্রতাপ ক্লাবের ইনিংস। চন্দন বলের পর ব্যাট হাতেও সফল হন। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়াও তনয় রায় ২৫ রান করেন। দলের ৭ ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ