Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা

বর্ধমানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার রাতে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই রাতে এক যুবক রাস্তার কয়েকটি কুকুরের উপর হামলা করে। প্রতিবাদ করলে ওই যুবক গালিগালাজ করে। সেই সময় তাকে কয়েকজন মারধর করে। এরপর ওই যুবক তার সঙ্গীদের নিয়ে এসে ওই পাড়ার লোকজনদের উপর হামলা করে। দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হলেও তাতে রাজনৈতিক রং লাগে। দু’পক্ষ তৃণমূলেরই কর্মী হিসেবে পরিচিত। এলাকার কাউন্সিলার তথা তৃণমূল নেতা সুমিত শর্মা বলেন, পাড়ার গণ্ডগোলে অকারণে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছিল। তারপর কিছু লোকজন তা বাড়াতে চাইছে। অন্য পক্ষের দাবি, মহিলাদের উপর হামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ