Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ব্যাঙ্ক আধিকারিক সংগঠনের সম্মেলন

বর্ধমানে ব্যাঙ্ক আধিকারিক সংগঠনের সম্মেলন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বহু ব্যাঙ্কেই কর্মী না থাকায় কর্ম সংস্কৃতি শিকেয় উঠতে চলেছে। রবিবার বর্ধমানের নবাবহাটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক সংগঠনের সম্মেলনে বিষয়টি নিয়ে সরব হন সদস্যরা। তাঁদের দাবি, আউটসোর্সের মাধ্যমে কাজ দেওয়া হচ্ছে। তা বন্ধ করতে হবে। সরাসরি ব্যাঙ্কের কর্মী নিয়োগ করতে হবে। কর্মী কম থাকায় কাজের চাপ বেড়ে গিয়েছে। অনেকে চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খুলে রাখতে হবে। ব্যাঙ্কের বেসরকারিকরণেরও বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানান। এদিন দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমসহ বিভিন্ন জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রায় ১০০ জন আধিকারিক এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ