Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বিচারাধীন বন্দির মৃত্যু

বর্ধমানে বিচারাধীন বন্দির মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিচারাধীন এক বন্দির মৃত্যু হয়েছে। মৃতের নাম যোগেশ প্যাটেল(৩৫)। তার বাড়ি হুগলির সিঙ্গুর থানার মল্লিকপুরে। দিনকয়েক আগে চন্দননগর উপসংশোধনাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। ৮ ফেব্রুয়ারি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে যোগেশ মারা যায়। মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে বর্ধমান থানার পুলিস। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বন্দিমৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম। তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তও শুরু হয়েছে। সংশোধনাগার কর্তৃপক্ষ বন্দিমৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ