Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আটক বালিবোঝাই ট্রাক্টর

বর্ধমানে আটক বালিবোঝাই ট্রাক্টর
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: সোমবার বর্ধমান থানার পুলিস একটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। ট্রাক্টরটির চালক উত্তম মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বর্ধমান থানার এগ্রিকালচার ফার্ম এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার সকালে বালিবোঝাই ট্রাক্টরটি সদরঘাটের দিক থেকে তেলিপুকুরের দিকে আসছিল। পূর্তভবনের কাছে সেটিকে আটকানো হয়। চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। পুলিস ধৃতকে জেরা করে জানতে পারে, দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে চড়া দামে বিক্রির জন্য বর্ধমানে আনা হচ্ছিল। বালির অবৈধ কারবারে আরও কয়েকজন জড়িত বলে ধৃত পুলিসকে জানিয়েছে। তাকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতের দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ