Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আবেদনের চার ঘণ্টার মধ্যেই কাস্ট সার্টিফিকেট

বর্ধমানে আবেদনের চার ঘণ্টার মধ্যেই কাস্ট সার্টিফিকেট
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবেদন করার চার ঘণ্টার মধ্যেই কাস্ট সার্টিফিকেট দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার বর্ধমান টাউন হলে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন অনেকেই এসসি এবং এসটি সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে ১০জনকে কয়েক ঘণ্টার মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়। মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, নথি খতিয়ে দেখে এদিনই সার্টিফিকেট দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে আরও অনেককে সার্টিফিকেট দেওয়া হবে।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনও আধিকারিকরা বিভিন্ন ক্যাম্পে পরিদর্শনে যান। বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক বুদ্ধদেব পান বোহার পঞ্চায়েত এলাকার ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, ৫০০টি কাস্ট সার্টিফিকেট আমরা তৈরি করে রেখেছি। সেগুলি কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ