নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে প্রায় ১০০কোটি টাকা খরচে পুরুলিয়ায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ১৮টি রাস্তা তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই এনিয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। তা সম্পন্ন হলেই রাস্তা তৈরির কাজ শুরু হবে। জেলায় বিভিন্ন ব্লকেই গ্রাম সড়ক যোজনার রাস্তা হবে।
Advertisement
জেলা প্রশাসন সূত্রের খবর, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১০০দিনের কাজের প্রকল্পের মতো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতেও কেন্দ্রের বরাদ্দ আটকে থাকার অভিযোগ উঠেছিল। বহু বছর ধরেই এনিয়ে টালবাহানা চলছে। বাকি প্রকল্পের বরাদ্দ আটকে রাখলেও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের বরাদ্দ ছাড়ছে কেন্দ্র। এবার সেই প্রকল্পের আওতায় পুরুলিয়ায় ১৮টি রাস্তা হতে চলেছে। গত ৩১ডিসেম্বর থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রের খবর, বান্দোয়ানের মধুপুর থেকে ডাঙরজুড়ি পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার রাস্তার সংস্কার হবে। এরজন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১২কোটি ৮০লক্ষ টাকা। মানবাজার থেকে ডিয়ার পার্ক পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিও সংস্কার হবে। ১২কিলোমিটার ওই রাস্তা সংস্কারের জন্য প্রায় ১০কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল দীর্ঘদিন ধরেই। রাস্তার উপর থেকে পিচের চটা উঠে গিয়েছিল। তৈরি হয়েছিল বড় বড় গর্ত। এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলছিলেন দীর্ঘদিন ধরেই।
এছাড়াও বরাবাজারের ঝাড়খণ্ড সীমানা থেকে পাতপুর পর্যন্ত প্রায় সাড়ে ১৩কিলোমিটার রাস্তা এবং বরাবাজার থেকে বেড়েদা হয়ে যে রাস্তাটি ঝাড়খণ্ড বর্ডার ছুঁয়েছে সেই রাস্তাটিও সাত কোটি টাকায় সংস্কার হবে। ঝালদা-২ ব্লকের দুর্গা থেকে কোটশিলা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এবং হুড়া থেকে সুভাষ রোড(বাঁকুড়া বর্ডার) পর্যন্ত প্রায় ১০কিলোমিটার রাস্তাটিও সংস্কার করা হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, যেসমস্ত গ্রামীণ রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল, সেইসব রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।