Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় এমপি গোল্ড কাপ টি-২০

বারোবিশায় এমপি গোল্ড কাপ টি-২০
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বৃহস্পতিবার থেকে শুরু হল এমপি (রাজ্যসভা) গোল্ড কাপ নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের সূচনা করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। বারবিশা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাংসদ ছাড়াও ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, বিডিও গৌতম বর্মন, আইসি শমীক চট্টোপাধ্যায়। এদিন মাঠে নামে আলিপুরদুয়ারের শক্তি সঙ্ঘ ও অসমের কোকরাঝাড়ের অ্যাভেঞ্চার্স ইলেভেন। অ্যাভেঞ্জার্স ইলেভেন জয়ী হয়। বারোবিশা স্পোর্টস অ্যাসোসিয়েশন সম্পাদক জয়শঙ্কর দাস বলেন, মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। যুব সমাজকে মাঠমুখী করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ