Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বারাবনিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, দু’লক্ষ টাকার জরিমানা

বারাবনিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, দু’লক্ষ টাকার জরিমানা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বারাবনিতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি ছাড়াই চলছিল মাটি কাটা। এলাকাবাসীর তৎপরতায় মাটি কাটার কাজের ব্যবহৃত জেসিবি মেশিন ও ট্রলি সহ ট্রাক্টর আটক করল পুলিস। পরে দু’লক্ষ টাকা জরিমানাও করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বারাবনি গ্রাম পঞ্চায়েতের ভানোরা এলাকায় একটি ইটভাটা থেকে বিপুল মাটি কাটতে থাকে। এলাকাবাসী তাদের কাছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি দেখতে চায়। তারা তা দেখাতে পারেনি। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিস গিয়ে গাড়িগুলি আটক করে থানায় নিয়ে আসে। বারাবনি থানার পুলিস স্পষ্ট জানিয়ে দেয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি ছাড়া গাড়ি ছাড়া যাবে না। এরপর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে হাজির হয় ইটভাটা মালিক পক্ষ। বিনা অনুমতিতে মাটি কাটার জন্য দু’লক্ষ টাকা ফাইন করা হয়। সেই জরিমানার টাকা জমা করে জেসিবি মেশিন ও ট্রাক্টর থানা থেকে নিয়ে যায় ইটভাটা মালিকরা। বারাবানির ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক গোলক সাহা বলেন, ইটভাটার মালিক নিজের জমিতেও মাটি কাটতে হলে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তেমন কোনও অনুমতি ছিল না। তাই দু’লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ