Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাবাজারে স্ত্রীকে মারধরের অভিযোগে  ধৃত স্বামী

বরাবাজারে স্ত্রীকে মারধরের অভিযোগে  ধৃত স্বামী
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিস। ধৃতের নাম রাজেশ মাঝি। তার বাড়ি বরাবাজারের বেলাবাধা গ্রামে। বুধবার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। নির্যাতিতা ওই মহিলা পুলিসকে জানায়, বিয়ের পর থেকেই বাপের বাড়িতে থাকেন তিনি। সেখানে তাঁর স্বামীও থাকে। মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ তাঁর স্বামী তাঁকে বাইরে যাওয়ার জন্য ডাকে। ওর কথা শুনে বাইরে যান তিনি। তখন তাঁর স্বামী তাঁকে ছৌ নাচ দেখতে যাওয়ার জন্য বলে। তখন ওই মহিলা দুই সন্তানকে ছেড়ে নাচ দেখতে যেতে রাজি হননি। তখনই তাঁর স্বামী তাঁকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মারধর করে বলে অভিযোগ। এর ফলে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ