Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে অভিযান চালিয়ে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ৯

বীরভূমে অভিযান চালিয়ে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ৯
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এক রাতে অভিযানে বীরভূম জেলা পুলিস বড়সড় সাফল্য পেল। জেলাজুড়ে চলা একাধিক অভিযানে বিভিন্ন থানার এলাকায় মোট ৮৫টি বোমা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৭টি আগ্নেয়াস্ত্র ও ১২ বাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সুপার আমনদীপ বলেন, একাধিক থানার এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। আগামীতেও এই অভিযান চলবে।
Advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে  বীরভূম জেলাজুড়ে অভিযান চালানো হয়। দুবরাজপুরে নিরাময় টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে ২৫টি তাজা বোমা উদ্ধার হয়। নানুরের তাকোড়া গ্রাম থেকে ৪০টি বোমা উদ্ধার হয়। বুধবার সিআইডির বম্ব স্কোয়ার্ড বোমাগুলি নিষ্ক্রিয় করে। এছাড়াও ইলামবাজার থানার তরফে কাঠনা এলাকা থেকে ১২টি বোমা উদ্ধার হয়েছে। লোকপুর থানার এলাকা থেকেও বেশকিছু বোমা উদ্ধার করা হয়েছে। 
ওইদিনই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে শান্তিনিকেতন থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আকাশ রায়। তার বাড়ি ওই থানারই ফুলডাঙায়। মহম্মদবাজার থানার পুলিস খয়রাকুড়ি বাসস্ট্যান্ড থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আজাদ শেখ। সে মহম্মদবাজারের রানিপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। রামপুরহাট থানার পুলিস রামু টুডু নামে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। এছাড়াও তারাপীঠ থানার পুলিসও পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। সাঁই঩থিয়া থানা এলাকাতেও আগ্নেয়াস্ত্র সহ একজন গ্রেপ্তার হয়েছে। মুরারইয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়া আরও দু’টি থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ