Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাকুয়েতার চোটে চিন্তায় ব্রাজিল শিবির

ব্রাজিলের লুকাস পাকুয়েতা বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে যেতে পারেন। দলের চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানুন।

পাকুয়েতার চোটে চিন্তায় ব্রাজিল শিবির
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিউস্টন: শেষ ষোলোর লড়াইয়ের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন লুকাস পাকুয়েতা। রাউন্ড অব ৩২’তে জাপানের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটেই বাঁ পায়ে চোট পান তিনি। চোট নিয়েই পুরো প্রথমার্ধ খেলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁকে তুলে এনড্রিককে মাঠে নামান কোচ আনসেলোত্তি। যা খবর, তাতে পাকুয়েতার চোট বেশ গুরুতর। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে প্রায় এক মাস লাগবে বলে ধারণা। তবে দলের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, সেমি-ফাইনালের আগে তাঁকে সুস্থ করে তুলতে। কিন্তু, সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

পাকুয়েতাকে নিয়ে সংশয় থাকলেও ব্রাজিল শিবিরকে স্বস্তি দিচ্ছে রাফিনহার সুস্থ হয়ে ওঠা। চোটের কারণে বার্সেলোনার এই ফরোয়ার্ড স্কটল্যান্ড ও জাপানের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে রিহ্যাব পর্ব কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ