নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তালা ভেঙে এক বাড়িতে চুরি হল বাগুইআটির হাতিয়াড়া এলাকায়। বাড়ির সকলে বাইরে গিয়েছিলেন। বাইরে বাড়ির মূল দরজার তালা ভাঙা অবস্থায় ঝুলছে দেখে প্রতিবেশীরা তাঁদের খবর দেন। বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ভিতরের আলমারি তছনছ অবস্থায়। লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার এবং হাজার পাঁচেক নগদ চুরি গিয়েছে। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



