Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন পাচার, ধৃতদের পুলিস হেফাজত

বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন পাচার, ধৃতদের পুলিস হেফাজত
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বার কাউন্সিলের পরীক্ষায় হোয়াটস্যাপে প্রশ্ন পাচার করা হয়েছিল। ওই ঘটনায় ধৃত আইনের চার পড়ুয়ার জামিন নাকচ করে দিল আদালত। মঙ্গলবার শিয়ালদহ আদালতে ধৃতদের হাজির করা হলে বিচারক ২৭ ডিসেম্বর পর্যন্ত ফের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। মুখ্য সরকারি আইনজীবী স্নেহাংশু ঘোষ এদিন অভিযুক্তদের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, এই ঘটনার পিছনে বাকি জড়িতদের খোঁজ চলছে। তাদের খোঁজ পেতে হলে ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার দরকার। আইনের ওই চার পড়ুয়ার কথা চিন্তা করে তাদের আইনজীবী যে কোনও শর্তে জামিন দেওয়ার আর্জি জানান। বিচারক কেস‑ডায়েরি দেখার পর সেই আর্জি বাতিল করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত রবিবার খান্না এলাকার একটি স্কুলে ওই পরীক্ষার সিট পড়েছিল। অভিযোগ, পরীক্ষা চলাকালীন ওই চার পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে প্রশ্নপত্র পাচার করেছিল। আবার তাদের মোবাইলেই এসেছিল প্রশ্নের উত্তর। বিষয়টি হলের পরিদর্শকদের নজরে এলে অভিযুক্ত ছাত্রদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ