মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: বিয়ের দু'বছর পর সুখবর শোনালেন কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সমাজমাধ্যমে একথা জানিয়েছেন তারকা দম্পতি। সেখানে তাঁরা হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট দুটি মোজার ছবি দিয়েছেন। এভাবেই নতুন সদস্যের আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। ছবির সঙ্গে কিয়ারা লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।" সমাজমাধ্যমে পোস্টটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অগণিত অনুরাগীরা। পাশপাশি, বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরাও তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন কিয়ারা এবং সিদ্ধার্থ। রাজকীয় সাজে দেখা গিয়েছিল দুই তারকাকে। সেই বছরই একবার জল্পনা ছড়িয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা। অবশেষে দু'বছর পর সুখবর শোনালেন দুই তারকা দম্পতি।



