সংবাদদাতা, কাটোয়া: বোরো চাষে ডিভিসির ক্যানেলে জল না পেয়ে রাস্তা অবরোধ করলেন আউশগ্রামের চাষিরা। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুসকরা-মানকর রোডের কলাইঝুটিতে অবরোধ শুরু করেন চাষিরা। পানাগড় ব্রাঞ্চ ক্যানেলে জল ছাড়লেও তা এখনও আউশগ্রামে এসে পৌঁছয়নি। সেকারণে বিঘার পর বিঘা জমিতে বোরো ধানের বীজতলা জলের অভাবে শুকিয়ে গিয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অবরোধ ওঠে।
Advertisement
গুসকরা ডিভিশনের সেচদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামসুল হক বলেন, আউশগ্রাম-১ ও ২ ব্লক এলাকায় মূলত পিবিসি বা পানাগড় ব্রাঞ্চ ক্যানেল দিয়ে জল আসে। ওই ৮৩৮নম্বর চ্যানেলে মালদাপাড়া পর্যন্ত জল আসে। এবার সেখানেই সমস্যা হয়েছে। উঁচু জায়গায় হয়তো সেখানকার চাষিরা জল আটকে চাষ করছেন। একটু সময় তো লাগবেই। আউশগ্রামের চাষিদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। শীঘ্রই জল দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আউশগ্রাম-২ ব্লকের আনন্দবাজার মোড় ও কলাইঝুটি মোড়ে অবরোধ করেন কয়েকশো চাষি। তাঁদের দাবি, দিগনগর-১ ও ২ এর উত্তর পশ্চিমাংশ এলাকা, তেলোতা, সর এসব এলাকার চাষিরা চাষের জন্য জল পাচ্ছেন না। ফলে বীজতলা শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে। জমি ফেটে গিয়েছে। এমনিতেই এবার বর্ষায় ওইসব এলাকার চাষিদের জমি জলে প্লাবিত হয়েছিল। তাতে বিপুল আর্থিক ক্ষতির মুখে তাঁদের পড়তে হয়েছিল। এবার বোরো চাষেও জল ঠিকমতো না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। এদিন অবরোধের খবর পেয়ে আউশগ্রাম থানার আইসি সেখানে আসেন। সেচদপ্তরের আশ্বাসে অবরোধ ওঠে।
চাষি সৌরেন চট্টোপাধ্যায়, সোমলাল টুডু, সুনীল টুডু বলেন, জল ছাড়া হলেও আমরা এখনও পেলাম না। জমি ফেটে যাচ্ছে। হয় আমাদের জল দেওয়া হোক, না হলে ক্ষতিপূরণ দিক। জল না পাওয়ায় এলাকায় কয়েক হেক্টর জমিতে বোরো চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ১০দিন জল দিতে হবে। তা না হলে চাষ করতে পারব না।