Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিপুল মাদক উদ্ধার

বিপুল মাদক উদ্ধার
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
গুজরাত উপকূল থেকে উদ্ধার হল ৭০০ কেজি মাদক। গ্রেপ্তার ইরানের আট নাগরিক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জলসীমায় তল্লাশি চলাকালীন উপকূলীয় এলাকা থেকে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার হয়। এই অভিযানকে ‘সাগর মন্থন-৪’ হিসেবে চিহ্নিত করেছে এনসিবি। গোয়েন্দা সূত্রে আগে থেকেই খবর ছিল, জলসীমায় বিপুল মাদক পাচারের ছক রয়েছে। সেই মতোই অভিযান চালিয়ে ৭০০ কেজি মাদক উদ্ধার করা হয়। এনসিবির পাশাপাশি, নৌসেনা ও গুজরাত পুলিসের এটিএস এদিনের অভিযানে অংশ নিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ