Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে অমিতাভের জামাই

বিপাকে অমিতাভের জামাই
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিপাকে পড়লেন অমিতাভ বচ্চনের জামাই তথা শ্বেতা নন্দার স্বামী নিখিল নন্দা। উত্তরপ্রদেশের বদায়ুঁর একটি আদালত তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে দাতাগঞ্জ থানায় নিখিল সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিনিয়োগের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তার সিইও নিখিল। জনৈক জ্ঞানেন্দ্র সিং এই অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ভাই জিতেন্দ্র একটি কিষাণ ট্রেডার্স ট্র্যাক্টর ডিলারশিপ চালাতেন। অভিযুক্ত কোম্পানির তরফে জিতেন্দ্রকে নাকি সেই ডিলারশিপ বন্ধ করার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে। এরপরই তাঁর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ