আমেরিকার সামনে বসনিয়া
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সান ফ্রান্সিসকো: দেশের মাটিতে গ্রুপ শীর্ষে থেকেই নক-আউটে পা রেখেছে আমেরিকা। গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচ জিতলেও তুরস্কর কাছে অপ্রত্যাশিত হার মানে মরিসিও পোচেত্তিনোর ছেলেরা। সেই ধাক্কা সামলে রাউন্ড অব ৩২’এ জয়ের খোঁজে ইউএসএ। ভারতীয় সময় বুধবার ভোরে তাদের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। গ্রুপ বি’র ‘থার্ডবয়’ হিসেবে এই পর্বে যোগ্যতা অর্জন করে তারা। ফলে ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামবে ইউএসএ। অতীতে কাপযুদ্ধে সেমি-ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাছাড়া ২০০২ সালে শেষ আটে থেমেছিল তাদের অভিযান। পাঁচবার রাউন্ড অব সিক্সটিনে খেলেছে আমেরিকা। তাই নক-আউটের চাপ নেওয়া অভিজ্ঞতা রয়েছে তাদের। পক্ষান্তরে, ২০১৪ সালে প্রথম মেগা আসরে খেলতে আসা বসনিয়া এই প্রথম নক-আউটে পা রেখেছে। তাছাড়া দুই দলের মুখোমুখি তিন সাক্ষাতে সাফল্য নেই তাদের। এবার সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া বসনিয়া-হার্জেগোভিনা।   

Advertisement