বারাসতে বোমাতঙ্ক! আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের তিতুমীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। পরে পুলিশ এসে দেখে ব্যাগের ভিতরে রয়েছে কিছু কাগজপত্র ও পোশাক। এরপর প্রসেনজিৎ দাস নামের এক যুবক এসে দাবি করেন ব্যাগটি তাঁর। সবদিক খতিয়ে দেখে পুলিশ ব্যাগটি ওই যুবককে ফিরিয়ে দেয়।



