Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নোয়াপাড়া থানার মালখানায় রাখা বোমা বিস্ফোরণ

শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে মালখানায় মজুত করা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়

নোয়াপাড়া থানার মালখানায় রাখা বোমা বিস্ফোরণ
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে মালখানায় মজুত করা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বাড়ি কেঁপে ওঠে। বিকট শব্দে আতঙ্কিত এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে ছোটাছুটি শুরু করেন। তাঁদের দাবি, সামনে নির্বাচন রয়েছে। সেই জন্যই বোমাবাজি হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছিলেন তাঁরা। পরে যখন জানতে পারেন থানার মালখানায় বিস্ফোরণ হয়েছে, তখন কিছুটা স্বস্তি আসে। বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। থানার ভিতরে কীভাবে এমন বিস্ফোরণ ঘটল, প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসীরা। পরে বম্ব স্কোয়াড এসে তদন্ত করে। ভোটের মুখে এই বিস্ফোরণের আওয়াজে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, গরমে থানায় মজুত করা বোমা কোনও কারণে ফেটে গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ