Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে শ্রমিক নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

শুক্রবার রাতে দত্তপুকুর ১ নম্বর অঞ্চল আইএনটিটিইউসি সভাপতি সঞ্জয় দাস অধিকারীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার স্টেশন রোড সংলগ্ন দেবনাথপাড়ায়।

দত্তপুকুরে শ্রমিক নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
  • ১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার রাতে দত্তপুকুর ১ নম্বর অঞ্চল আইএনটিটিইউসি সভাপতি সঞ্জয় দাস অধিকারীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার স্টেশন রোড সংলগ্ন দেবনাথপাড়ায়। সঞ্জয়বাবুর স্ত্রী দীপা দাস অধিকারী বারাসত ১ পঞ্চায়েত সমিতির সদস্যা। পুলিশের দাবি, বাজি ফাটানোর ঘটনা ঘটেছে। বোমাবাজি হয়নি।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকা তাঁদের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। পরপর দু’টি বোমা ফাটার পর বাইরে বেরিয়ে আসেন। যাঁরা বোমাবাজি করেন তাঁরা ততক্ষণে পালিয়ে যায়। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। উল্লেখ্য, এদিনই আমডাঙার বিধায়ক রফিকুর রহমানকে তৃণমূলের প্রার্থী হিসেবে চাইছি না বলে দত্তপুকুরে পোস্টার পড়েছে। নতুন মুখের দাবি করা হয়েছে। পোষ্টারের নীচে লেখা দত্তপুকুর তৃণমূল কংগ্রেস। বোমাবাজির অভিযোগের ঘটনার সঙ্গে পোস্টার কাণ্ডের যোগ আছে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সঞ্জয়বাবু বলেন, শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব নেওয়ার তিনদিনের মধ্যেই বাড়ির সামনে বোমাবাজি হল। পুলিশ তদন্ত করছে।’ দীপাদেবী বলেন, ‘রাজনৈতিক হিংসা থেকে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কেউ যুক্তও থাকতে পারেন। নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।’ অন্যদিকে পোষ্টার প্রসঙ্গে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, ‘গতবছরও এই ধরনের পোস্টার পরেছিল। স্থানীয় মানুষ তা ছিড়ে ফেলেছিলেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ