Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার!

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার!
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরের দিনই মর্মান্তিক পরিণতি হল যুবকের। আজ, শুক্রবার ভোরে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনারুল হক(৩০)। তার বাড়ি মালদহের হরিশচন্দ্রপুর থানার সংলগ্ন মোহনপুর এলাকায়। কিন্তু চাঁচল থানার জিতারপুর এলাকায় যুবকের দেহ  উদ্ধার হয়েছে। বাড়ি থেকে প্রায় দু-কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, দুষ্কৃতীরা তাকে খুন করেছে। তদন্ত শুরু করা হয়েছে। কারা এবং কেন খুন করল ওই যুবককে তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ