Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যুবকের পচাগলা দেহ উদ্ধার

গত শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হীরা কুরেশি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সাতদিনের মধ্যেই রাস্তার ঠিক উল্টোদিকে আরও এক যুবকের পচা গলা দেহ উদ্ধার হল।

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে  যুবকের পচাগলা দেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হীরা কুরেশি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সাতদিনের মধ্যেই রাস্তার ঠিক উল্টোদিকে আরও এক যুবকের পচা গলা দেহ উদ্ধার হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামনগরের বাসুদেবপুর থানার রাহুতা এলাকায়। মৃতের পরিচয় জানা যায়নি। 

Advertisement

শুক্রবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাহুতা এলাকায় কালভার্টের নীচে পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরিচয় জানা যায়নি। বয়স ৪০ বছরের বেশি। মৃতদেহটি পচাগলা অবস্থায় ছিল। কোনওক্রমে খাল থেকে তুলে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ওই ব্যক্তিকে কেউ খুন করে এখানে ফেলে গিয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 
প্রসঙ্গত, গত শনিবার এই এলাকার ঢিলছোড়া দূরত্বে হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছিল। এবার আরেক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ পাওয়া গেল। দু’টি ঘটনার মধ্যে কোনও সম্পর্ক আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এদিনই হীরা কুরেশির খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত দু’জনকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নিমাণ করে। 
বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে মৃত্যুর কারণ। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ