Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরলে নবোদয় স্কুলের হস্টেলে উদ্ধার ছাত্রীর দেহ

কেরলে একটি নবোদয় স্কুলের হস্টেল থেকে উদ্ধার হল দশম শ্রেণির এক পড়ুয়ার দেহ। বৃহস্পতিবার সকালে আলাপুঝার ওই হস্টেলের বারান্দা থেকে নেহা নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়।

কেরলে নবোদয় স্কুলের হস্টেলে  উদ্ধার ছাত্রীর দেহ
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরলে একটি নবোদয় স্কুলের হস্টেল থেকে উদ্ধার হল দশম শ্রেণির এক পড়ুয়ার দেহ। বৃহস্পতিবার সকালে আলাপুঝার ওই হস্টেলের বারান্দা থেকে নেহা নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। হরিপদের আরাতুপুঝার বাসিন্দা শিলজু এবং অনিলার মেয়ে নেহা ছিল একজন বাস্কেটবল খেলোয়াড়। হস্টেল চত্বরে সে নিয়মিত বাস্কেটবল অনুশীলন করত। স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের দিনও হস্টেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করেছিল। ভোর চারটে নাগাদ হস্টেলেরই এক পড়ুয়ার সঙ্গে শৌচাগারে যাওয়ার করিডরে তাকে শেষবার দেখা গিয়েছে। আর বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মান্নার থানার পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, নেহার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে আন্দোলন শুরু করেছে এসএফআই এবং ডিওয়াইএফআই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ