Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্যপ্রাণ নিয়ে আলোচনা সভা

সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয় তৃতীয় ‘ন্যাশনাল কনফারেন্স ইন লেসার নোন স্পিসিস’। ‘সোসাইটি অব নেচার হিলারস কনজারভেটারস অ্যান্ড লোকাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ভোপাল’ আয়েজিত এই কনফারেন্সে দেশ এবং বিদেশের বহু পরিবেশ বিজ্ঞানী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, কেন্দ্রীয় বন মন্ত্রক ও রাজ্য বন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণ নিয়ে আলোচনা সভা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা. উলুবেড়িয়া: সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয় তৃতীয় ‘ন্যাশনাল কনফারেন্স ইন লেসার নোন স্পিসিস’। ‘সোসাইটি অব নেচার হিলারস কনজারভেটারস অ্যান্ড লোকাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ভোপাল’ আয়েজিত এই কনফারেন্সে দেশ এবং বিদেশের বহু পরিবেশ বিজ্ঞানী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, কেন্দ্রীয় বন মন্ত্রক ও রাজ্য বন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন। 
Advertisement
এ দেশের বন বিড়াল, পাখি, কচ্ছপ সহ বহু প্রজাতির স্বল্প পরিচিত প্রাণী আছে। তাদের সংরক্ষণ ও রক্ষার বিষয় নিয়ে কনফারেন্সে আলোচনা হয়। সরকারি ও বেসরকারি সাহায্য ছাড়া যে সকল বন্যপ্রাণ সংরক্ষণকারীরা প্রাণী রক্ষার কাজ করছেন তাঁদেরও বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী ও লেখিক ডঃ ঐশীমায়া সেন নাগ এবং চিত্রক প্রামাণিক। চিত্রকবাবু বাঘরোল বা মেছো বিড়াল নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া নন ফরেস্ট এলাকায় থাকা বন্যপ্রাণী উদ্ধার, তাদের বাসস্থানের সঙ্কট, মানুষের সঙ্গে প্রাণীদের সহাবস্থান এবং এ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কী করণীয়, তা নিয়ে আলোচনা করেন। ঐশীমায়াদেবী বলেন, ভারতবর্ষের বহু জনজাতি যুগ যুগ ধরে ধরে প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার কাজ করে চলেছে। তাদের কাজ সবার সামনে তুলে ধরেন তিনি। কনফারেন্সে দু’দিন আলোচনা সভা হয়েছে। তৃতীয় দিন মধ্যপ্রদেশের বনবিহার ন্যাশনাল পার্কে পাখি সুমারির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ