Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বানারহাটের চামটিমুখীতে মাটি চুরির অভিযোগ

বানারহাটের চামটিমুখীতে মাটি চুরির অভিযোগ
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: বানারহাট ব্লকের শালবাড়ি-২নং গ্রাম পঞ্চায়েতের  চামটিমুখী এসপি প্রাইমারি স্কুল সংলগ্ন স্থান থেকে মাটি চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, নদী থেকে অবৈধভাবে প্রতিনিয়ত মাটি চুরি করে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা‌। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিবাদ করলে মাটি চোররা এসে প্রাণে মারার হুমকি দেয়। এনিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বানারহাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ