Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনপুরে কীটনাশক খেয়ে প্রৌঢ়ের মৃত্যু

বিনপুরে কীটনাশক খেয়ে প্রৌঢ়ের মৃত্যু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুরে কীটনাশক খেয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুখচাঁদ কোটাল(৫২)। বাড়ি বিনপুর থানার ঘাড়পুর গ্ৰামে। মঙ্গলবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। বুধবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 
Advertisement
মৃতের ছেলে দীপক কোটাল বলেন, বাবা সকালে জমিতে চাষ করতে গিয়েছিলেন। দুপুর বাড়ি ফিরে জমিতে দেওয়া কীটনাশক খান। সঙ্গে সঙ্গে বাবাকে বিনপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন সকালে বাবা মারা যান। বিনপুর থানার পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ