নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালের শেষ তিনমাস, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কলকাতায় ১৩ লক্ষ বর্গফুট এলাকা বাণিজ্যিক কাজে বা অফিস তৈরিতে লিজ দেওয়া হয়েছে। একটি রিপোর্টে এমনই জানিয়েছে আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা। তাদের দাবি, মূলত তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি সবচেয়ে বেশি এলাকা নেওয়ায় এই সাফল্য এসেছে। মোট যেটুকু বাণিজ্যিক এলাকার লিজ দেওয়া হয়েছে, তার ৫২ শতাংশই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের দখলে। এর সঙ্গেই রয়েছে গাড়ি এবং কনসালটেন্সি ক্ষেত্রও। দেশের বড় ন’টি শহরে ২০২৪ সালে বছর জুড়ে ৭ কোটি ৯০ লক্ষ বর্গফুট বাণিজ্যিক এলাকা লিজে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।



