নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। সূত্রের খবর, একাধিক শিল্পপতি থেকে সমাজের বিশিষ্টজনদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বাণিজ্য সম্মেলন। তার আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। মত প্রশাসনিক মহলের। বৈঠকে থাকবেন রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তা।



