Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁর পোল্ট্রিতে আগুন

বনগাঁর পোল্ট্রিতে আগুন
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: আগুনে পুড়ে গেল গোটা পোল্ট্রি ফার্ম। তাতে মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মুরগির বাচ্চার। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার স্বস্তিপাড়ায়। এদিন ভোরবেলায় হঠাৎই আগুন লেগে যায় এলাকার একটি পোল্ট্রি খামারে। সেখানে প্রায় ২২০০টি মুরগি ছিল। এদিন ভোরে ফার্ম মালিক ও প্রতিবেশীরা দেখতে পান, দাউদাউ করে জ্বলছে ফার্মটি। প্রতিবেশীরাই প্রথমে আগুন নেভানোর কাজ হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
ফার্মের মালিক পরিমল মণ্ডল বলেন, ভোর চারটে নাগাদ শুনতে পাই মুরগির বাচ্চাগুলি খুব জোরে জোরে ডাকছে। তৎক্ষণাৎ আমি ছুটে এসে দেখি দাউ দাউ করে জ্বলছে মুরগির ফার্ম। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ