সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলারের বিরুদ্ধে জোর করে সহবাসের অভিযোগ আনলেন এক গৃহবধূ। শুধু অভিযোগ নয়, তিনি ওই কাউন্সিলারের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচিও করেন। জানা গিয়েছে, ওই গৃহবধূ থানায় গিয়ে নির্দল কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন। কাউন্সিলারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপির মদতে ওই মহিলা আমাকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করছেন। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
Advertisement
বনগাঁর বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগ, বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলার চিরঞ্জিৎ বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় এক বছরের। তিনি স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছেন। ওই কাউন্সিলারই শহরে তাঁকে একটা ভাড়াবাড়িতে এনে তুলেছেন। তাঁরা সহবাসও করেছেন একাধিকবার। মহিলার দাবি, এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। এখন চিরঞ্জিৎ সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। ওই কাউন্সিলার পাল্টা অভিযোগ করে বলেছেন, ওই মহিলা বিজেপি নেতাদের সঙ্গে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসাতে চাইছেন। আমি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘ওই কাউন্সিলারের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠলেও পুলিস কোনও পদক্ষেপ নিচ্ছে না। অভিযুক্তের মাথায় তৃণমূলের হাত থাকায় পুলিসও পদক্ষেপ করছে না।’
এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘ওই কাউন্সিলারের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠলেও পুলিস কোনও পদক্ষেপ নিচ্ছে না। অভিযুক্তের মাথায় তৃণমূলের হাত থাকায় পুলিসও পদক্ষেপ করছে না।’



