Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঙুরে ভেঙে পড়ল সিটি স্ক্যানের ঘরের ফলস সিলিং

বাঙুরে ভেঙে পড়ল সিটি স্ক্যানের ঘরের ফলস সিলিং
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকালে বাঙুর ইন্সস্টিটিউট অব নিউরো সাইন্সেস-এর সিটি স্ক্যানের ঘরের ফলস সিলিং-এর একাংশ ভেঙে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী, চিকিৎসক এবং রোগীদের মধ্যে। বাঙুর সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ইনস্টিটিউট এর পুরোনো বাড়িতে এই কাণ্ড হয়। এখানকার একতলায় সিটি স্ক্যান মেশিন রাখার ঘরের পাশে একটি কনসোল রুম আছে। সেখানেই ফলস সিলিং ভেঙে পড়ে।
Advertisement
কর্মী, আধিকারিকরা তড়িঘড়ি পূর্তদপ্তরে ফোন করেন। তারা এসে প্রয়োজনীয় মেরামতি করে দেন। কর্মীদের একাংশের বক্তব্য, তখন সদ্য সদ্য কাজ শুরু হয়েছে। তবে মেশিনের ঘরে কিছু হয়নি, এটাই না রক্ষে। সেক্ষেত্রে রোগীরা দুর্ঘটনার কবলে পড়তে পারতেন। ঘটনার পরপরই ওই বাড়ির সমস্ত ঘরের ফলস সিলিংয়ের অবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ